স্বৈরশাসকের শেষ পরিণতি কেন একই হয়?
ফিল্মটা দেখুন৪২:০৬
এই ফিল্মে
২০২৪ সালে কয়েক মাসের ব্যবধানে ক্ষমতা হারালেন বাংলাদেশের শেখ হাসিনা আর সিরিয়ার বাশার আল-আসাদ। এত ক্ষমতা, এত প্রতাপ, অথচ শেষ দিনে দুজনের পাশেই দাঁড়াল না নিজেদের সেনাবাহিনী।
প্রায় সাড়ে ছয়শো বছর আগে ইবনে খালদুন আল-মুকাদ্দিমায় প্রশ্ন তুলেছিলেন: প্রতাপশালী শাসকেরা কেন একদিন ক্ষমতা হারান? এই ভিডিওতে তাঁর উত্তর, আসাবিয়া বা যৌথ বন্ধন, মিলিয়ে দেখেছি ঢাকা আর দামেস্কের সাথে: কোথায় মেলে, কোথায় মেলে না, আর তিনি নিজে কোথায় ভুল করেছিলেন। শেষে তৈমুর লংয়ের তাঁবুর সেই কথোপকথন, আর আমার হিসাব: ছয়টা সংকেত আর একটা পূর্বাভাস, যার হিসাব নিয়ে ২০২৭ সালের জুনে আবার ফিরব।
অধ্যায় আর মূল কথা
- শুরু
২০২৪ সালে কয়েক মাসের ব্যবধানে ক্ষমতা হারালেন শেখ হাসিনা আর বাশার আল-আসাদ; শেষ দিনে দুজনের পাশেই দাঁড়াল না নিজেদের সেনাবাহিনী। প্রশ্ন একটাই: প্রতাপশালী শাসকেরা কেন একদিন ক্ষমতা হারান?
- অধ্যায় ১: যিনি নিজের চোখে দেখেছেন
ইবনে খালদুনের নিজের জীবন: প্লেগে মা-বাবা হারানো, রাজদরবারের শীর্ষ পদ আর কারাগার। তারপর ১৩৭৫ সালে রাজনীতি ছেড়ে আলজেরিয়ার এক দুর্গে আশ্রয়, আর সেখানে পাঁচ মাসে মুকাদ্দিমার প্রথম খসড়া, শেষ হয় ১৩৭৭ সালে। ক্ষমতার পতনের কথা তিনি বলেন নিজের চোখে দেখা থেকে।
- অধ্যায় ২: তিন বন্ধুর দোকান
তিন বন্ধুর এক দোকানের রূপক গল্পে মুকাদ্দিমার মূল ধারণা আসাবিয়া, মানে যৌথ সংহতি। আর পতনের সূত্র: শাসক নিজেই সেই ভিত ভাঙেন, যা তাঁকে ক্ষমতায় এনেছিল। আসাবিয়া রক্তের সম্পর্ক নয়, জন্মায় একসাথে লড়ার ইতিহাস থেকে।
- অধ্যায় ৩: প্রথম ভুল, একা গৌরব
ক্ষমতা পেয়ে শাসক বিজয়ের গৌরব একা নিতে চান আর পুরোনো সাথিদের সরিয়ে দেন: আসাদের মামাতো ভাই রামি মাখলুফের সম্পত্তি জব্দ, আর ঢাকায় পুরোনো সহযোদ্ধা আর শরিকদের একে একে সরিয়ে দেওয়া।
- অধ্যায় ৪: বেতনের লোক
ইবনে খালদুনের কথা: "মৃত্যুকে আলিঙ্গন করার জন্য খুব কম মানুষই নিজেকে ভাড়ায় খাটায়।" আসাদের সৈন্যের মাসিক বেতন চল্লিশ ডলারে নেমে আসা আর এগারো দিনে পতন; ঢাকায় ২০২৪-এর আগস্টে সেনাবাহিনীর গুলি চালাতে অস্বীকৃতি।
- অধ্যায় ৫: টাকার ফাঁদ
করের দুষ্টচক্র নিয়ে ইবনে খালদুনের তত্ত্ব, যা রোনাল্ড রিগ্যানও উদ্ধৃত করেছিলেন। সিরিয়ায় মুদ্রার পতন আর মহাসড়কে চাঁদাবাজি; বাংলাদেশে তেরো বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, অর্থ পাচার, আর তরুণদের হারানো আশা।
- অধ্যায় ৬: পর্দা
ক্ষমতা পুরোনো হলে শাসকের চোখের সামনে চাটুকারিতার পর্দা পড়ে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাইয়ের শুরুতেই সতর্কবার্তা পৌঁছেছিল, কিন্তু শোনা হয়নি; তারপর ১৪ জুলাইয়ের সংবাদ সম্মেলন, আর বাইশ দিনে পতন।
- অধ্যায় ৭: সলতের শেষ ঝলক
নিভে যাওয়ার আগে প্রদীপের সলতে যেমন দপ করে জ্বলে ওঠে, পতনের ঠিক আগে রাষ্ট্রও তেমনি চোখধাঁধানো জৌলুস দেখায়: আরব লিগে আসাদের সসম্মানে ফেরা, আর ঢাকায় বড় বড় প্রকল্পের মাঝে সংসদে ঘোষণা, এমন কোনো শক্তি তৈরি হয়নি যা এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে।
- অধ্যায় ৮: শেষ ধাক্কা
জীর্ণ রাষ্ট্রকে ফেলতে বাইরের এক সংহত শক্তির শেষ ধাক্কা লাগে: সিরিয়ায় এইচটিএস, আর আসাদের বিদেশি খুঁটি সরে যাওয়া। বাংলাদেশে সেই শক্তি জন্ম নিল রাজপথে, একসাথে লড়া অচেনা মানুষের নতুন আসাবিয়া থেকে।
- অধ্যায় ৯: ইবনে খালদুন কোথায় ভুল
তাঁর তত্ত্বের চারটা গলদ: রাজবংশ ১২০ বছরের বেশি টেকে না (অথচ তাঁর নিজের লেখাতেই ফাতেমীয়রা প্রায় ২৮০ বছর), কৃষ্ণাঙ্গদের নিয়ে বর্ণবাদী মন্তব্য, নারীর ভূমিকা না দেখা, আর আধুনিক গণতন্ত্রে নির্বাচনই স্বাভাবিক বদল।
- অধ্যায় ১০: তৈমুরের তাঁবুতে
১৪০১ সালে দামেস্কের দেয়াল থেকে দড়িতে নেমে তৈমুর লংয়ের তাঁবুতে ইবনে খালদুন। প্রাণভয়ে নিজের তত্ত্বই বললেন তোষামোদের মোড়কে, যা পরে নিজেই আত্মজীবনীতে স্বীকার করেছেন। ভয় যে চাটুকারিতা জন্মায়, তার প্রমাণ তিনি নিজে।
- অধ্যায় ১১: আমার হিসাব
যেকোনো শাসন মিলিয়ে দেখার ছয়টা সংকেত, আর একটা পূর্বাভাস: ৩০ জুন ২০২৭-এর মধ্যে সংবিধানের আঠারোতম সংশোধনী পাস, সম্ভাবনা দশে অন্তত ছয়। ২০২৭ সালের জুনে এই সংকেতগুলোর হিসাব নিয়ে ফেরার কথা।
এই ফিল্মের পূর্বাভাস
নিজেকে যাচাই করুন
৮টা প্রশ্ন, সব উত্তর ফিল্মেই আছে। একটা উত্তর বাছলেই দেখবেন ঠিক হলো কিনা।
১. ইবনে খালদুন মুকাদ্দিমার প্রথম খসড়া কোথায় লিখেছিলেন?
১৩৭৫ সালে রাজনীতি ছেড়ে তিনি সেখানে আশ্রয় নেন; পাঁচ মাসের লেখা শেষ হয় ১৩৭৭ সালে। বইটা আসলে ছিল তাঁর ইতিহাসগ্রন্থের ভূমিকা, সেই ভূমিকাই পরে বিশ্ব দর্শনের মাইলফলক। ফিল্মে ৪:৫৪
২. মুকাদ্দিমার মূল ধারণা "আসাবিয়া" মানে কী?
ইবনে খালদুন নিজেই লিখেছেন, বংশমর্যাদা কল্পিত বিষয়; আসল বন্ধন জন্মায় সংকটে একসঙ্গে থাকা আর একসঙ্গে লড়ার ইতিহাস থেকে। ফিল্মে ৭:০৭
৩. বাশার আল-আসাদের কোন আত্মীয়ের সম্পত্তি ২০২০ সালে জব্দ করা হয়েছিল?
তাঁর হাতে ছিল সিরিয়ার বৃহত্তম টেলিকমসহ অর্থনীতির বড় অংশ। ইবনে খালদুনের ভাষায়, পতনের শেষ পর্বে শাসক নিজের প্রভাবশালী পারিষদদের সম্পদ গ্রাস করেন। ফিল্মে ৯:৫০
৪. নিচের কোন কথাটা ইবনে খালদুনের?
বেতনের সৈন্য নিয়ে তাঁর সতর্কতা; আসাদের সৈন্যের বেতন নেমেছিল চল্লিশ ডলারে। বাকি দুটো কথা মেকিয়াভেলির, সিরিজের বই নং ২। ফিল্মে ১৩:০৮
৫. করের দুষ্টচক্র নিয়ে ইবনে খালদুনের তত্ত্ব কোন মার্কিন প্রেসিডেন্ট প্রায় দশবার উদ্ধৃত করেছিলেন?
রাষ্ট্র নবীন থাকলে কর সহনীয়, রাজস্ব বেশি; জরাগ্রস্ত হলে করের পর কর, আর রাজস্ব কমতে থাকে। ফিল্মে ১৭:৩৩
৬. ইবনে খালদুনের "সলতের শেষ ঝলক" রূপক কী বোঝায়?
যেমন ২০২৩ সালে আরব লিগে আসাদের সসম্মানে ফেরা; তার দেড় বছরের মাথায় পতন। ফিল্মে ২৫:২০
৭. ইবনে খালদুনের কোন দাবি তাঁর নিজের দেওয়া উদাহরণেই টেকে না?
তিনি নিজেই লিখেছেন, ফাতেমীয় খিলাফত প্রায় ২৮০ বছর টিকে ছিল। ফিল্মে ৩০:৩৪
৮. ১৪০১ সালে তৈমুরের তাঁবুতে ইবনে খালদুন কী করেছিলেন?
পরে আত্মজীবনীতে নিজেই স্বীকার করেছেন। ভয় যে চাটুকারিতা জন্মায়, তার প্রমাণ তিনি নিজে। ফিল্মে ৩২:৪৬
তথ্যসূত্র
PDFসব সূত্র এক PDF-এফ্রি · ১৮টা সূত্র, লিংকসহ · প্রিন্ট করেও রাখা যায়- জাতিসংঘের (OHCHR) তথ্যানুসন্ধান প্রতিবেদন, ২০২৪
- রয়টার্স, আসাদের শেষ কয়েক ঘণ্টা
- রয়টার্স, যেভাবে ভেঙে পড়ল আসাদের সেনাবাহিনী
- অ্যামনেস্টি, সায়দনায়া কারাগার
- রামি মাখলুফের সম্পত্তি জব্দ
- আরব লিগে আসাদের ফেরা
আরও ১২টা সূত্র
- শ্বেতপত্র, অর্থ পাচার
- মূল্যস্ফীতি ৯.৭৩ শতাংশ
- খেলাপি ঋণ
- চারশো কোটি টাকার পিয়ন
- গুম কমিশন
- ২০১৮ সালের নির্বাচন, টিআইবি
- দ্য ডেইলি স্টার, দলীয় নিয়োগ ও প্রশাসক
- রোনাল্ড রিগ্যানের বক্তব্যে ইবনে খালদুন
- জাকারবার্গের পাঠ্যতালিকায় মুকাদ্দিমা
- টয়েনবি ও ইবনে খালদুন
- ইবনে খালদুনের আত্মজীবনী (আরবি), তৈমুরের সাক্ষাৎ
- মুকাদ্দিমা, আরবি মূল পাঠ